২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে শিয়ালের কামড়ে ৮ জন আহত, রাতভর পাহারা গ্রামবাসীর

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া ও বলদিপালান গ্রামে শিয়ালের আক্রমণে একদিনে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাতে গ্রামবাসী লাঠি হাতে পাহারায় নামেন।

রাত ১০টার দিকে কাজীপাড়া গ্রামের প্রবেশমুখে কয়েকজন যুবককে লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়। রাস্তার বিভিন্ন মোড়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে ছিলেন। শিয়ালের আকস্মিক আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতেই তাদের এ প্রস্তুতি।

আহতদের মধ্যে বলদিপালান গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার ছেলে আতিকুল (১৮), নারগিস আক্তার (৩৭), মকবুল হোসেন (৬০) এবং কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০) রয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, হঠাৎ করেই শিয়াল লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড় দিতে শুরু করে। দুটি গরুকেও কামড় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর শনিবার রাতেই গ্রামবাসী একত্র হয়ে শিয়াল নিধনে অভিযান চালান। এ সময় গ্রামবাসীর আঘাতে একটি শিয়াল মারা যায়।

কাজীপাড়া গ্রামের বাসিন্দা মোত্তাকিনুল ইসলাম ও আল আমিনসহ অন্তত ১০ জন জানান, রোববার দুই গ্রামের দুটি মসজিদে মাইকে ঘোষণা দিয়ে শিয়াল নিধনে আরও বড় পরিসরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিয়ালের কামড়ে আহতরা রোববার মোহাম্মদ আলী হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, ঘটনা জানার পর আক্রান্তদের দ্রুত হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ