৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরের বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের উদ্যোগে স্থানীয়ভাবে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মেহের আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুস সোবহান, শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন এবং গোহাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন যুবদল নেতা আলা উদ্দিন ও সুলতান, শ্রমিকদল নেতা বাবলু মণ্ডল, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক জেমি আক্তারসহ ফার্টিলাইজার এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ