১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শায়খ আব্দুর রাযযাকের সালাফিয়্যাহ মাদ্রাসা পরিদর্শনে জামায়াত আমীর

spot_img

মো. আব্দুল হান্নান:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ পরিদর্শন করেছেন।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে জামায়াত নেতৃবৃন্দ মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে তাদের স্বাগত জানান দেশের প্রখ্যাত আলেম ও প্রতিষ্ঠানের মুহতামিম শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।
পরে জামায়াত নেতৃবৃন্দ শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দ্বীনি শিক্ষার প্রসার, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
সফরে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ