১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোর আটক।

spot_img

স্টাফ রিপোর্টার ঃ
বগুড়ার শিবগঞ্জে লুকোচুরি খেলার কথা বলে ৩য় শ্রেণির ছাত্রী ৯ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উঠছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার সোবাহানপুর গ্রামে । ওই শিশু সোবাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ও সোবাহানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই শিশু কন্যার মা বাদী হয়ে গত ১৩ মে রাত ৮টায় শিবগঞ্জ থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রবিবার সকালে অভিযুক্ত কিশোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবাহানপুর গ্রামের অভিযুক্ত কিশোর ও ধর্ষনের শিকার শিশুর প্রতিবেশী হওয়ার কারণে তারা মাঝে মধ্যে একে অপরের বাড়িতে অবাধে যাতায়াত করতো। গত ৮ মে সকাল ৯টায় অভিযুক্ত কিশোর ও ছাত্রীকে ডেকে নিয়ে তাদের শয়ন কক্ষে নিয়ে যায় এবং ধর্ষন করে। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার করলে অভিযুক্ত কিশোর ঔ ছাত্রীকে ছেড়ে দেয় ও বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে ভয়-ভীতি প্রদান করে। বিষয়টি ঔ ছাত্রীর মা জানতে পারেন। বিষয়টি কিশোরের পরিবারকে জানালে তারা কোন ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর মা গত ১৩ মে রাতে শিবগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
মেয়েটির মা বলেন, ঔ কিশোর আমার মেয়েকে খেলার কথা বলে ডেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে, আমার মেয়েকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে। আমি ন্যায় বিচারের জন্য থানায় মামলা করেছি।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ জোরপূর্বক ধর্ষন করার অপরাধ আইনের মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ