২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সালথায় অগ্নিদগ্ধ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান

spot_img

সালথায় অগ্নিদগ্ধ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান

আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মুন্সীগঞ্জে জে কে ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত ফরিদপুরের সালথা উপজেলার তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সালথার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের নিহত রিয়াজুল ইসলাম, পাশের কাঠালবাড়িয়া গ্রামের নিহত ইকবাল হোসেন ও আহত রাকিব হোসেনের বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

এ সময় নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকার করে দুটি চেক ও আহতের পরিবারকে ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
চেক বিতরণকালে গট্টি ইউপি চেয়ারময়ার হাবিবুর রহমান লাবলু,ও যুবলীগ নেতা বাকি বিল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ৭ মার্চ দিবাগত রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুল এলাকায় একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সালথার ইকবাল হোসেন (২৫), তার খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের আরেক যুবক। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ রাতে মারা যান রিয়াজুল। আর মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ইকবালেরও মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।

Previous article
সালথায় অগ্নিদগ্ধ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মুন্সীগঞ্জে জে কে ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত ফরিদপুরের সালথা উপজেলার তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সালথার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের নিহত রিয়াজুল ইসলাম, পাশের কাঠালবাড়িয়া গ্রামের নিহত ইকবাল হোসেন ও আহত রাকিব হোসেনের বাড়ি গিয়ে তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এ সময় নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকার করে দুটি চেক ও আহতের পরিবারকে ১৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। চেক বিতরণকালে গট্টি ইউপি চেয়ারময়ার হাবিবুর রহমান লাবলু,ও যুবলীগ নেতা বাকি বিল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত ৭ মার্চ দিবাগত রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুল এলাকায় একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন সালথার ইকবাল হোসেন (২৫), তার খালাতো বোনের স্বামী রিয়াজুল ইসলাম (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামের আরেক যুবক। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ রাতে মারা যান রিয়াজুল। আর মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ইকবালেরও মৃত্যু হয়। বাকি দুই জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে মতিউর কুড়িগ্রামের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা।
Next article

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ