১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ১৯ লাখ ভারতীয় রুপিসহ তরুণ আটক

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারের সীমান্ত এলাকায় সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। শুক্রবার সকালে তাঁকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

আটক তরুণের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। সে সীমান্তের ওপারে পাঁচার করা ৮০০ বস্তা রসুনের টাকা নিয়ে এপারে ঢুকছিল বলে সীমান্ত এলাকার একাধিক বাসিন্দা জানান।

বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, বাংলাদেশ থেকে রসুন, সুপারি, শিং, ইলিশ মাছসহ নানা পণ্য অবৈধভাবে ভারতে পাঠায় একটি চক্র। হৃদয় মিয়া চোরাচালানে জড়িত। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে বিজিবি সদস্যেরা তাঁকে দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ