১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

‘নারী ও শিশু সহিংসতা বন্ধ করুন, এখনই” স্লোগানে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)। রবিবার বেলা ১১ টায় পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন হয়।
সনাক সভাপতি নাজনীন বেগমের সভাপতিত্বে ও সহ সভাপতি খলিল রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য পরিমল কান্তি দে, সুখেন্দু সেন, কানিজ সুলতানা, মো. রাজু আহমেদ, ইয়েস দলনেতা ঋতুরাজ তালুকদার রিম্পল, সহ দলনেতা ফোজায়েল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সুনামগঞ্জেও ইতোমধ্যে ধর্ষণের মতো অনাকাক্ষিত কিছু ঘটনা ঘটেছে, আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। নারী ও শিশু প্রতি সহিংসতার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সামাজিক আন্দোলন ছাড়া নিজের পরিবার ও সমাজকে রক্ষা করা যাবে না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ