৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সোনারগাঁয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

spot_img

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোঃ সজিব হোসেন।
নানা আয়োজনে সোনারগাঁয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত হয়।
এ উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআ’তের আয়োজনে শম্ভুপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ড থেকে জশনে জুলুসের র‌্যালি শুরু হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এলাহীনগর ঈদগাঁ এসে মহানবী (সা.)-এর ওপর আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে অংশ বাংলাদেশ ইসলামী যুবসেনা,ছাত্রসেনা,গাউছিয়া কমিটির থানা শাখার নেতৃবৃন্দ ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বেরঙের ব্যানার,ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর,নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ধ্বনিতে স্লোগান দিতে থাকে-এতে মুখরিত হয়ে উঠে পুরো সোনারগাঁ উপজেলা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ