২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৪০ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশুর হাতে সাইকেল

spot_img

ফেনীর দাগনভূঞা উপজেলায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৯ জন শিশু-কিশোর সাইকেল উপহার পেয়েছে। একই সঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা-মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন শিক্ষার্থী পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে ‘আলোর মশাল’ সংগঠনের উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নিয়মিত নামাজে উৎসাহিত করা, ধর্মীয় শিক্ষা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এই আয়োজনের উদ্দেশ্য।

৪১ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল পুরস্কার পায়। বাকি অংশগ্রহণকারীদের স্কুলব্যাগ, শিক্ষা উপকরণ ও বই দেওয়া হয়।

আয়োজকেরা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ