৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অসুস্থ প্রবীণ সাংবাদিক হাফিজার রহমানের পাশে তিন তরুণ সাংবাদিক

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
দৈনিক করতোয়া ও দৈনিক সমকালের বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি, পশ্চিম বগুড়ার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান শারীরিকভাবে অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে তাঁর গ্রামের বাড়িতে যান তিন তরুণ সাংবাদিক—মানবকণ্ঠের সৈকত, কালবেলার সানোয়ার ও দৈনিক খবর বাংলাদেশের এনামুল।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার তেতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের বীর নিবাস বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। অসুস্থ প্রবীণ এই সাংবাদিকের চিকিৎসা, পারিবারিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত হাফিজার রহমানের অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ নিতে তরুণ সাংবাদিকদের এই উদ্যোগ সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় বহন করে। সাংবাদিকতার পেশাগত ব্যস্ততার বাইরেও সহকর্মীর বিপদে পাশে দাঁড়ানো এবং তাঁর পরিবারের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে মানবিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব ফুটে ওঠে।

এ সময় তাঁরা প্রবীণ সাংবাদিক হাফিজার রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ