১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মাঝে সেলাইমেশিন ও ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ