২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

spot_img

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ের ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতোয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৭ দলকে কে ৩-০ গোলে হারিয়ে তারা এক ম্যাচ হাতে রেখেই জায়গা করে নিয়েছে অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে।

দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণাত্মক ফুটবল, দ্রুত পাসিং আর উচ্চ প্রেসিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে তারা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে ফেলে ব্রাজিল।

ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে শুরু হওয়া আক্রমণে প্রথম গোল আসে। সেটপিস থেকে ওঠা বলে প্রতিপক্ষের রিবাউন্ড কাজে লাগিয়ে হেডে জাল খুঁজে নেন রিকুয়ের্মে হেনরিক, যা ব্রাজিলকে এগিয়ে দেয় ১-০ ব্যবধানে। এই গোলের পর আর্জেন্টিনা কিছুটা আক্রমণে ফিরতে চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল দৃঢ়।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপে প্রতিপক্ষ ডিফেন্ডারকে শরীরি ভেলকি দিয়ে বিভ্রান্ত করেন এবং নিখুঁতভাবে বল সাজিয়ে দেন রিকুয়ের্মে ফিলিপের জন্য। সহজ সুযোগ কাজে লাগিয়ে তিনি বল পাঠান জালে, আর স্কোরলাইন দাঁড়ায় ২-০।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে আর্জেন্টিনা, তবে ব্রাজিলের রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। বরং ম্যাচের শেষ ভাগে আবারও আঘাত হানে সেলেসাওরা।

দ্রুত গতির এক আক্রমণে ডেভিড নোগেইরা গোলরক্ষককে কাটিয়ে এগিয়ে যান এবং নিখুঁতভাবে বল বাড়ান এডুয়ার্ডো কনসেইসাওয়ের দিকে। তিনি শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন ৩-০ ব্যবধানের জয়।

পুরো ম্যাচে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরির দিক থেকে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচে জয়ের ফলে তারা ৯ পয়েন্ট নিয়ে শুধু বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে।

ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভেনেজুয়েলার বিপক্ষে। আগামী রোববার (১২ তারিখ) ভিলেতোর একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ায় এই ম্যাচটি তাদের জন্য এখন মূলত নিয়মরক্ষার হলেও শীর্ষে থেকে পরের পর্বে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দলটি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ