৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এইচএসসিতে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

spot_img

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথমে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে আরও ৩ হাজার ৭৯ জনের জিপিএ-৫ বেড়ে যায়। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কমন ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল পেতে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে ‘Dha’-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত নাম এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছরের ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১২ লাখের বেশি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ