৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটের আক্কেলপুরে পিএমকে’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান

spot_img

জয়পুরহাটের আক্কেলপুরে পিএমকে’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট জেলার আক্কেলপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর আক্কেলপুর শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) পিএমকে’র আক্কেলপুর শাখা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান।

​উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পল্লী মঙ্গল কর্মসূচি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্রঋণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

​আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্প থেকে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে সাধারণ ও বিশেষায়িত চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। সেবা নিতে আসা নারী ও পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সাধারণ মানুষ এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

​কর্মসূচীতে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন—

  • ডাক্তার মোঃ সানোয়ার হোসেন
  • ডাক্তার মিনহাজুল ইসলাম
  • ডাক্তার রনি
  • ডাক্তার নিলুফা ইয়াসমিন

​অনুষ্ঠানে পিএমকে’র আক্কেলপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, আইটি অফিসার, মোঃ মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​পিএমকে কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সর্বাঙ্গীন আর্থসামাজিক উন্নয়ন করাই তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবা ও উন্নয়নমূলক কাজ বজায় থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ