১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী সিদ্ধান্ত জানাবেন সাবেক মেয়র খোকা

spot_img

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব জানে আলম খোকা। তবে নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর জানাবেন বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জানে আলম খোকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আমরা জানি। তিনি ফেরার পর হাতে আরও দুই দিন সময় থাকবে। আমি মূলত ২৭ ডিসেম্বরের পর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। জনগণ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জানে আলম খোকা বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। দলের ভেতরে কিছু ব্যক্তি আছেন, যারা চান না আমি দলে থাকি। কিন্তু কে কী চায়, সেটি আমার কাছে বড় বিষয় নয়। আমি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলসহ নিয়মিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছি।”

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে শেরপুরে একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের অনুমতি পেলে শিগগিরই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সবুজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক জাহিদ হাসানসহ সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, শরিফ, শুভ, লিমন, রোকন, রঞ্জন, তোফায়েল আহম্মদ, ওমর ফারুক, আব্দুল মোমিন প্রমুখ।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ