২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শীর্ষে: জুনিয়র বৃত্তি পরীক্ষায় ধুনটে ৬৩ শিক্ষার্থীর সাফল্য

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বগুড়ার ধুনট উপজেলায় মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ২০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী-এর অধীনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ধুনট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে মোট ২০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা উপজেলায় সর্বোচ্চ। এর মধ্যে ১০ জন মেধা বৃত্তি এবং ১০ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশীদ বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতাই এ অর্জনের মূল ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি আরও গৌরব অর্জন করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ