৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর বালিয়াদিঘীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার গ্রামের ঐতিহ্যবাহী বালিয়াদিঘীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আয়োজিত এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
‎
‎ইফতার মাহফিলের আয়োজন করেন বড়পাথার গ্রামের কৃতি সন্তান উম্মুল একাডেমির সহকারী মুহতামীম মাওলানা সালাম সালাফী। পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষা কর্মসূচির শিক্ষক এবং শেরপুর লক্ষীকোলা আহলেহাদীছ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া ফুলকোট জাবেদ আলী সালাফিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি, শাজাহানপুর থানা শাখার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমিক কল্যাণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বৃ-কুষ্টিয়া দারুল হাদীছ সালাফিয়া মাদরাসার সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সাবেক সভাপতিও ছিলেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
‎
‎বড়পাথার বালিয়াদিঘী মাদরাসাতুল হাদীছ ও ইয়াতিমখানার সম্মানিত মুহতামিম আব্দুর রাযযাক বিন তমিযুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শাজাহানপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের শাজাহানপুর উপজেলা আহ্বায়ক হাফেজ জাহিদুর রহমান আল জাহিদ ও সদস্য সচিব আব্দুল হান্নান।
‎এছাড়া চোপীনগর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নান ও সদস্য সচিব হাফেজ মানিকুর রহমান মানিক, চোপীনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক এবং উপজেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাকীম বোরহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। রমজানের এ বরকতময় আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ