
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান বগুড়াকে শিক্ষা নগরী বানানো হোক। এটি হোক বাংলাদেশের শিক্ষা হাব। তাই এ বগুড়াকে শিক্ষা নগরী বানানো হবে।
আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান ফাজিল ডিগ্রী মাদ্রাসার অ্যাকাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন
তিনি আরও বলেন, প্রতিটি স্কুলে যেনো পাঠদান ঠিকমতো হয় সেটা দেখার দায়িত্ব আপনার আমার সবার। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমরা উত্তরবঙ্গে আমরা বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলাম।’
এর আগে তিনি উথলী উচ্চ বিদ্যালয়, মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও এ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।




