২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ডোবা ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

spot_img

বগুড়ার শিবগঞ্জ ও ধুনট উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের মোগলপাড়া গ্রামে নুসরাত জাহান নুরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের আব্দুল বারীর মেয়ে।সংবাদ বিশ্লেষণ

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায় নুরী। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে আয়মান আলী (৪) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আয়মান।বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে তার বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে সে পানিতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আয়মান আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ