২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পুকুর থেকে বৃদ্ধের লা’শ উ’দ্ধা’র

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার কাহালু উপজেলায় একটি পুকুর থেকে মোস্তফা সরকার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

জানা যায়, উপজেলার বড়মহর উচ্চ বিদ্যালয়ের পেছনে পুকুরে অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। বুধবার সন্ধ্যায় সেই পুকুরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি ওই বৃদ্ধ। তখন তাকে খুঁজতে বেরিয়ে পড়েন স্বজনরা। পুকুর পাড়ে তার পায়ের জুতা দেখে অনুমান করা হয় তিনি পানিতে ডুবে গেছেন।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনার রাতে কাহালুর ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃদ্ধ মোস্তফার লাশ ওই পুকুর থেকে উদ্ধার করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ