২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসার কেরানির মৃত্যু

spot_img

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে আবু মূসা নামের এক মাদ্রাসা কেরানীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল ) বেলা সাড়ে ১২টার দিকে কাহালু পৌরসভার উলট্ট পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের আবু মুসা উপজেলার মালঞ্চ হাটুরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি কাহালুর দূর্গাপুর এনায়েতুল্লাহ মাদ্রাসার কেরানী পদে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

পুলিশের এই কর্মকর্তা জানান , সান্তাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস যখন উলট্ট পার হচ্ছিলেন তখন মুসা ট্রেনের সামনে মাথা এগিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়৷

তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে জেনেছি মুসা পেশাগত কারণে মানসিক চাপে ছিলেন। সেই চাপেই হয়তো আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ