২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

spot_img

বগুড়ায় মহানগর জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর দলীয় কার্যালয়ে এ শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে সভাপতিত্ব ও পরিচালনা করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদায়েতুল ইসলাম ও মাওলানা আব্দুল হামিদ বেগ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যর্থতায় জনদুর্ভোগ বাড়ছে। তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের পরও গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হয়নি এবং রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, দলীয় সিন্ডিকেটের কারণে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চাপে পড়েছে। সাম্প্রতিক সময়ে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কতা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

শিবিরে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ