২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে রহস্যজনক জট, ক্ষোভ-উদ্বেগ

spot_img

বগুড়ার শাজাহানপুরে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের ফাইলটি গত বছরের ৩ ডিসেম্বর ২০২৫ থেকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আটকে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অদৃশ্য কোনো কারণে গুরুত্বপূর্ণ এ ফাইলের অগ্রগতি থমকে আছে, ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
এদিকে দ্রুত বিষয়টি নিষ্পত্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, শাজাহানপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে পুরো অঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় সচেতন মহল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এ দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সমন্বিত উদ্যোগই পারে এই স্থবিরতা কাটিয়ে দ্রুত বাস্তবায়নের পথ সুগম করতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ