৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

spot_img

বগুড়ার শিবগঞ্জে হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহবল মধুপুর গ্রামের স্যার ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
স্থানীয়রা জানান, সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল ১১ টার দিকে বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত। এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, মাইক লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। তবে পুলিশকে তারা কিছু জানায়নি।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ