১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া জেলা জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. এহসানুল মাহবুব জোবায়ের।

জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের সভাপতি ডাঃ মাঈন উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আদর্শ, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে যুবকদের গড়ে তুলতে পারলে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি যুব দায়িত্বশীলদের ইসলামী আন্দোলনের আদর্শ ধারণ করে সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে সংগঠিত উদ্যোগ প্রয়োজন। এজন্য প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ এলাকায় যুবকদের মাঝে দ্বীনি চেতনা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বক্তারা যুব সমাজকে দেশ গঠন, নৈতিক নেতৃত্ব সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ