১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্ব পরিবেশ দিবসে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণের লক্ষ্য দেড় হাজার গাছ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন যুবদল। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃহস্পতিবার বানিয়াজান স্পার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ জাহান সুমন বলেন, ‘যমুনা নদীর ভাঙনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাগানো বটগাছটি বিলীন হয়ে গেছে। সেই স্মৃতিকে ধারণ করে এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার থেকে আজ বানিয়াজান স্পারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ভাণ্ডারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুবদলের উদ্যোগে এক হাজার থেকে দেড় হাজার গাছের চারা রোপণ করা হবে।’
ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল আলীম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এ সময় ভাণ্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ