২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

spot_img

এসবি নিউজ: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন ঠুটিয়া গ্রামে ভিকটিম দুলাল মল্লিক (৫৫), এর সাথে আসামী মোঃ সবুজ (৩৫) দের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ ছিল। তারই জেরে গত ০২ মার্চ ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ভিকটিম বাড়ি ফেরার পথে শাহজাদপুর থানাধীন ঠুটিয়া গ্রামস্থ ঠুটিয়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে ধৃত আসামীসহ এজাহারনামীয় ৫৩ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, লাঠি, লোহার রড, লোহার ফালা, লোহার শাবল, বল্লমসহ বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া পথরোধ করে এলোপাথারী মারপিট করে। পরবর্তীতে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদি হয়ে শাহজাদপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করে, যার প্রেক্ষিতে ৫৩ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা নং-৫, তারিখ ০৩/০৩/২৪ ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ৩৫৪/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ (২) পেনাল কোড রুজু হয়। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-১৩, রংপুর এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রংপুর ক্যান্টনমেন্ট ৩নং গেটের সামনে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সবুজ ইসলাম (৩৫), পিতা- মোঃ মন্টু বেপারী, সাং- ঠুটিয়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। র‌্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ