
বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোর্শেদ মিল্টন শনিবার (২৪ জানুয়ারি) দিন ব্যাপী শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।




