২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানী এবং শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ