২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মুড়ি উৎপাদনকারী এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উমী।

অভিযানে চেলো গ্রামের মৃত অজিদ দেবনাথের ছেলে বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুড়ির বস্তায় লেবেলিং না থাকা, উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না করা, অনুমোদনহীন লবণ ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষা পোশাক না থাকায় তাঁকে জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন দেন বিএসটিআই বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানুর হোসেন খান। শাজাহানপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনার সময় জব্দ করা দুই বস্তা লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ