৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর থানার তদন্ত ওসির অবসরজনিত রাজকীয় বিদায়

spot_img

বগুড়ার শাজাহানপুর থানায় দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে তদন্ত ওসির দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন মো. রাশেদুল ইসলাম। অবসরজনিত বিদায়ের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শাজাহানপুর থানা চত্বরে বিদায় অনুষ্ঠানে তাঁর প্রিয় সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে বিদায় জানান। এ সময় বিদায়ের আবহে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে সুসজ্জিত গাড়িতে করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ আবু জাররা সহ সহকর্মীরা তাঁকে রাজকীয় বিদায়-সংবর্ধনা দিয়ে থানাপ্রাঙ্গণ ত্যাগ করান।

উপজেলাবাসী ও সহকর্মীদের আন্তরিক সম্মান ও ভালোবাসায় তদন্ত ওসি মো. রাশেদুল ইসলামের এই বিদায় অনুষ্ঠানটি হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ ও অবিস্মরণীয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ