১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শেরপুরে ড্রামট্রাকের চাপায় নারীর মৃত্যু

spot_img

শেরপুরে ড্রামট্রাকের চাপায়
নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে মাটিবহনকারী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রনবীরবালা নামক স্থানে শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এলেজা বেওয়া। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, দুপুরের দিকে এলেজা বেওয়া আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। এ সময় উপজেলার রনবীরবালা নামক স্থানে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে শেরপুরগামী মাটিবহনকারী দ্রুতগতির একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এলেজা বেওয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক ও তার হেলপার পালিয়ে যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ