১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সরকার নির্ধারিত দামে ডিলাররাও কিনতে পারছে না এলপিজি

spot_img

তেজগাঁও ও মহাখালীর এলপিজি ডিলার ও খুচরা বিক্রেতাদের মতো একই উত্তর দেন রামপুরা ডিআইটি রোডের এলপিজি বিক্রেতারা। এই সড়কের একটি দোকান পান্না ইলেকট্রনিক্স। অন্যান্য জিনিসের সঙ্গে খুচরা বিক্রেতা হিসেবে গ্যাসও বিক্রি করা হয়। দোকান মালিক পান্না বলেন, আপনি সরকারের যে দামের কথা কইছেন এই দামে আমাকে একটা সিলিন্ডার কিনে দেখান। কোথাও পাবেন না। সরকারের দাম শুধু কাগজে কলমে। জিনিসপত্র বাজারে আসতে আসতে সরকারের দাম আর ঠিক থাকে না।

সরকার নির্ধারিত দামের চেয়েও ৫০০ থেকে ৬০০ টাকা বেশিতে এলপিজি বিক্রির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার বলেন, চড়া মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে আমরা অবগত। তবে বাড়তি দামে কেনাবেচা দুইটাই তো অন্যায়। কারা বাড়তি দামে এলপিজি বিক্রি করছে তা দেখার জন্য ভোক্তা অধিকারকে চিঠি দিয়েছি আমরা। এলপিজি বিক্রির বিষয়টি তদারকির জন্য জেলা পর্যায়েও চিঠি দেয়া হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠান বাড়তি দামে এলপিজি বিক্রি করছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ