৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সার মজুত করায় পদ হারালেন জামায়াত নেতা

spot_img
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পদ বাতিল করে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিময় অনুযায়ী জেলা সুরা কমিটি মিটিং করে সুপারিশ করবে। সুপারিশ আমিরে জামায়াতের কাছে গেলে তিনি সেটা মঞ্জুর করবেন।

কিন্তু মনিরুলের বিষয়টি আমিরে জামায়াতকে বলার পর তিনি তাৎক্ষণিক মৌখিকভাবে তার রুকুনিয়াত পদ বাতিল করেছেন।

কিন্তু আমাদের সাংগঠনিক প্রসেসটা আরও দুই-একদিন লাগবে।

যেমন আজ আমরা এ সংক্রান্ত মিটিং করছি। এ মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্তের কাগজটা আসবে। সেটা আমিরে জামায়াতের কাছে গেলে সেখান থেকে অনুমোদন হয়ে আসবে। 

কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলামের নিজ বাড়িতে ১৮ বস্তা অর্থাৎ ৯০০ কেজি ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ ও তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এতে দলের আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার রুকুনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

অব্যাহতি পাওয়া জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, মোবাইল ফোনে আমার রুকুনিয়াত পদ বাতিলের বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত চিঠি হাতে পাইনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়ি থেকে ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং ৯০০ কেজি সার জব্দ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ