১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সোনাতলায় ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

spot_img

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি :

দেশের পল্লি ও শহর অঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বীজ) ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ করে থাকে। গ্রামীণ ও শহর এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ঋণ প্রদান করে থাকে জাতীয় এনজিও বীজ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৩ আগস্ট) জাতীয় এনজিও বীজ এর বগুড়া সোনাতলার বালুয়া শাখার উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ঋণ গ্রহীতাদের নিয়ে বীজ এর বালুয়া শাখা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনজিওটির সিনিয়র সহকারী পরিচালক ও প্রধান কার্যালয়ের টিম লিডার-১ মো. মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ এর গোবিন্দগঞ্জ সাবজোনের সাবজোনাল ম্যানেজার মো.মোজাহারুল ইসলাম ও বগুড়ার সিনিয়র
কমপ্লয়েন্স অফিসার মো.আবু জাহিদ।

এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন বালুয়া ও সোনাতলা শাখা ব্যবস্থাপক মো.উজ্জল হোসেন ও মো.আরিফুল ইসলাম। শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ঋণ গ্রহীতাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণের টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিতগণের উদ্দেশ্যে বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান
বলেন-প্রতিষ্ঠানটিতে এফডিআর করার সুযোগ রয়েছে।
গচ্ছিত অর্থ ৫ বছরে দ্বিগুণ এবং প্রতি লাখে প্রতিবছরে
১হাজার টাকা লভ্যাংশ পাওয়ার সুযোগ রয়েছে।

এ সময় লাংলু হাট শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রউফ,ঋণ গ্রহীতা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ