
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) তাকে দেখতে যান বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ আজিজুর রহমান বিদ্যুতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।




