২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে জামায়াত আলীর কবর জিয়ারত করলেন গোলাম রব্বানী

spot_img

বগুড়ার শাজাহানপুরে জামায়াতে ইসলামীর নেতা মরহুম জামায়াত আলীর কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম রব্বানী।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, আমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী আজাদুর রহমান এবং বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রযুক্তি সম্পাদক গোলাম আজমসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুম জামায়াত আলীর ছোট ভাই আব্দুল জলিল, ছেলে জাহাঙ্গীর আলম ও তারেকুর রহমান।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ মরহুম জামায়াত আলীর ইসলামী আন্দোলনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ