২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমি কোন দলের না, মতের না:বেরোবি উপাচার্য

spot_img

বেরোবি প্রতিনিধি: বীর আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে যারাই অপরাধ করুক তাদের আইনের আওতায় শাস্তি পেতে হবে এসব বিষয়ে আমি “জিরো টলারেন্স ” জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বুধবার (২৩ এপ্রিল) বেরোবি স্বাধীনতা স্মারক মাঠে ক্যারিয়ার টার্চ কর্তৃক আয়োজিত “ক্যারিয়ার আড্ডা” এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, দ্বিতীয় স্বাধীনতার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের তথা বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমি কোন দলের না কোন মতের না আমি কারো পক্ষে না৷ যারা- ই অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সামাজিক যোগাযোগ মাধ্যামে অভিযোগ না জানিয়ে, আমরা অভিযোগ জানানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সেখানে অভিযোগ জানালে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নিবে৷ কারো নাম পরিচয় প্রকাশ করা হবে না৷

এছাড়া তিনি আরো বলেন, আবু সাইদের বিশ্ববিদ্যালয় আর কোনদিন দলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি হবে না এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের শিক্ষার্থীদের একজন সুনাগরিক হিসেবে দেশ তথা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ