৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যৌন হয়রানি,নাম্বার টেম্পারিং নিয়ে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে: বেরোবি উপাচার্য

spot_img

 

বেরোবি প্রতিনিধি:যৌন হয়রানি বিতর্কে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ( বেরোবি) নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী
বলেন,যৌন হয়রানি এবং নাম্বার টেম্পারিং নিয়ে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বুধবার(২৩ এপ্রিল ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভারচুয়াল ক্লাস রুমে ২০২৪ সালে প্রকাশিত স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেধাবৃত্তি -২০২৪ এর চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ওপর যৌন নিপীড়ন, হয়রানি, শারীরিক ও মানসিক হয়রানি- ইত্যাদি অভিযোগ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য মহামান্য হাইকোর্ট এর নির্দেশনায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি উপরোক্ত যেকোন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।অভিযোগকারী চাইলে তাঁর নাম গোপন রাখা হবে।

তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পরিসংখ্যান ও রাষ্ট্রবিজ্ঞানসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় মার্ক টেম্পারিং ও যৌন হয়রানিমূলক অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার বলে এসেছে, ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত আকারে কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলি আসলে সে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। কিন্তু, অভিযোগকারীরা কেউই সামাজিক মাধ্যমে বেনামে লেখা ছাড়া, লিখিতভাবে জানানোর ক্ষেত্রে আগ্রহী না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিষয়গুলি সঠিকভাবে সুরাহা করা সম্ভবপর হয়ে উঠছে না।

পরিশেষে উপাচার্য বলেন,ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি -২০২৪ এর চেক প্রদান অনুষ্ঠানে ২২টি বিভাগের ৪০৮ জনকে চেক প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ