২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

এসিল্যান্ডের নাম ভাঙিয়ে সপ্তাহে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ

spot_img

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

এসিল্যান্ড অফিসে সাপ্তাহিক চাঁদা না দেয়ায় এক ট্রাক চালককে আটকের অভিযোগ এনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। তোপের মুখে পরে আটক চালককে ছাড়তে বাধ্য হন এসিল্যান্ড।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাসস্টেশন এলাকায় এক ট্রাক চালককে আটক করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সড়কে ট্রাক আড়াআড়ি রেখে বেষএসিল্যান্ড অফিসে সাপ্তাহিক চাঁদা না দেয়ায় ট্রাক চালক আটকের অভিযোগশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেন চালকরা। পরে পুলিশের হস্থক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় এসিল্যান্ডের সামনেই ট্রাক চালকরা অভিযোগ করে জানান, বালু-পাথর উত্তোলন বন্ধ থাকায় আমাদের শতাধিক ট্রাক চালক ও শ্রমিকরা মাটি কেটে জীবিকা নির্বাহ করেন। এর জন্য এসিল্যান্ড অফিসের নামে সপ্তাহে আড়াই লক্ষ টাকা চাঁদা নেন নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়া। এ সপ্তাহে টাকা না দেয়ায় আমাদের একজনকে আটক করা হয়।

ঘটনাস্থলেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন অভিযুক্ত নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়া।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান বলেন, আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ