
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়।
নিহত নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে।
রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু ঘটে।




