৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

spot_img

সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। এরই মধ্যে আবহাওয়া নিয়ে নতুন দুঃসংবাদ জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে দেশের বেশিরভাগ জেলা মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, রবিবার সন্ধ্যার পর থেকেই দেশের আকাশ কুয়াশাচ্ছন্ন হতে শুরু করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত দেশের অধিকাংশ জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকবে।

বিভাগভিত্তিক কুয়াশার পূর্বাভাস:

* রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ: এই তিন বিভাগের জেলাগুলোতে আজ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সকাল ৬টার দিকে অনেক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে দুপুর ২টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া কঠিন হতে পারে।

* ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: ঢাকা বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। সকাল ১০টার আগে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

* চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগ: কুমিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সিলেট ও বরিশাল বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস রয়েছে।

যানবাহন চলাচলে সতর্কতা:

মাঝারি থেকে ভারী কুয়াশার কারণে সড়ক ও নৌ-পথে দৃষ্টিসীমা কমে আসতে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি মৌসুমে এটিই প্রথম শৈত্যপ্রবাহের আভাস, যা আগামী কয়েকদিন অব্যাহত থেকে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ