২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাবতলীতে শ্যালো মেশিন ঘরে সেচ মালিককে খুন

spot_img

:বগুড়ার গাবতলীতে রাতের আঁধারে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামের এক সেচ মালিককে এলোপাতারি ছুড়িকাঘাত ও কুপিয়ে খুন করেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে গত ২৮ মার্চ দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে। পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করে। জানা গেছে, ওই নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের বাড়ী হতে ২ কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। স্কীমের জমিতে পানি দেয়ার জন্য প্রতিদিন রাতে তিনি ওই মেশিনঘরে ঘুমাতেন। ২৮ মার্চ রাতে তিনি প্রতিদিনের ন্যায় মেশিনঘরে ঘুমাতে যান।
পরদিন সকালে বৃদ্ধ লতিফের ক্ষতবিক্ষত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সিনিয়র সহকারী পুলিশ সুুপার (গাবতলী) হুমায়ন কবির, থানার ওসি রাকিব হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত লতিফের স্বজনদের ধারনা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানার ওসি
রাকিব হোসেন বলেন, মরদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের
করার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে কাজ চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ