২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দালাল চক্রের দৌরাত্ম্যে ‘আর কে’ পরিবহন, ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুরে দালালদের দৌরাত্ম্যে জনপ্রিয়তা হারাচ্ছে ‘আর কে’ পরিবহন—এমন অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে। অতিরিক্ত ভাড়া আদায় ও দালালচক্রের মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয় মাইল এলাকায় বাস কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
যাত্রীদের অভিযোগ, ঢাকা গামী টিকিটের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এক যাত্রী জানান, দুই জনের জন্য ১১০০ টাকা দিয়ে টিকিট নিলেও অতিরিক্ত ৩০০ টাকা দালালদের দিতে হয়েছে। অন্যথায় টিকিট পাওয়া যায় না।
ভুক্তভোগীরা জানান, প্রতিজনের কাছ থেকে ৫৫০ টাকা ভাড়া নেওয়ার পাশাপাশি আরও ১৫০ টাকা দালালি দিতে হচ্ছে। দালাল ছাড়া কাউন্টারে বসা টিকিট বিক্রেতাদের কাছ থেকে সরাসরি টিকিট পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ‘আর কে’ পরিবহনের একটি কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ‘আর কে’ পরিবহন দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য সেবা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে দালালচক্রের প্রভাব বেড়ে যাওয়ায় যাত্রীসেবা নিয়ে প্রশ্ন উঠছে। এভাবে চলতে থাকলে পরিবহনটির জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও দালালমুক্ত সেবা নিশ্চিতে প্রশাসনের নিয়মিত নজরদারি কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ