৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে যুবকের কাণ্ড— বউকে হত্যা করে, মাকে করল জিম্মি!

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে বউকে জবাই করে হত্যা করার পর নিজের মাকে জিম্মি করে রেখেছেন এক যুবক। এসময় এলাকার লোকজন জড়ো হলেও কেউ ঘরে ঢুকতে পারেনি। তবে অনেকক্ষণ চেষ্টার পর জিম্মি মাকে উদ্ধারে করতে সক্ষম হয় পুলিশ ও সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকায় চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর বাড়ির সামনে।

জিম্মিকারী ওই যুবকের নাম জমির উদ্দিন চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিম্মি মহিলাকে উদ্ধার করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে ২ ঘন্টারও বেশি চেষ্টার পর তার মাকে উদ্ধার করতে সক্ষম হন তারা। জমির উদ্দিনের স্ত্রী পিংকি খানম চৌধুরীর লাশ এখনো উদ্ধার করতে পারে নি পুলিশ।

জমির উদ্দিনের ভাই রুবেল জানান, দীর্ঘদিন ধরে জমির উদ্দিন মানসিক রোগে ভুগছিলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ