৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত এ.কে.এম ইজহারুল ইসলাম শাজাহানপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মোঃ জিল্লুর রহমান ও মাতা মোছাঃ জিন্নাতুননেছা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে একই দিন বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তৌহিদুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ