২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে ইফতার মাহফিল

spot_img

 

ইন্দ্রজিৎ, এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩রা এপ্রিল) সন্ধ্যায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার শিববাড়ীস্থ অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকতা বিভাগের স্টুডিওতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সেলিম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমসি বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমসি বিভাগের শিক্ষক মতিউর রহমান এবং এম এম মুজাহিদ উদ্দীন। ইফতার মাহফিলে আরও উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলটির সভাপতিত্ব করেন সিনিয়র ক্যাম্পাস সাংবাদিক আল-হাসান আকুঞ্জী। মাহফিলটির সঞ্চালনা করেন সিনিয়র ক্যাম্পাস সাংবাদিক রাসেল কবির।

অতিথিরা বিভিন্ন পত্রিকায় কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের কার্যক্রমের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সেলিম খান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কার্যক্রমের প্রসংশা করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেশ সহ বিশ্ব দরবারে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের কার্যক্রম গতিশীল রাখতে অতি দ্রুত একটি প্লাটফর্ম তৈরী করবেন বলে জানিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ