৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে ঈদের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

spot_img

সাধীন আলম হোসেন, নাটোর প্রতিনিধি:

নাটোর লালপুরে গত ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমাম হাসান ডাবলু (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডাবলু একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে এবং গোপালপুর পৌর যুবলীগের নেতা।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঈদের দিন গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু রয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। সাংবাদিকসহ আহত হন পাঁচজন। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ ৪২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ