৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লালপুরে গোঁসায়ের আশ্রমে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুর

spot_img

সাধীন আলম হোসেন, নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ