১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পোলার আইসক্রিম ডাবল ফ্লেভারে হোক ফুটবল উল্লাস আয়োজনে আর্জেন্টিনার জয়

spot_img

বগুড়ার শাজাহানপুরে “পোলার আইসক্রিম ডাবল ফ্লেভারে হোক ফুটবল উল্লাস” স্লোগানকে সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

পোলার আইসক্রিম কোম্পানির পরিবেশক একে এন্টারপ্রাইজ, মাঝিড়া-এর স্বত্বাধিকারী মো. আনছার আলীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম শাকিলসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রীতি এই ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দল ৪-২ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতেই এই ব্যতিক্রমী প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলায় পোলার আইসক্রিম কোম্পানির প্রায় ৪০ জন রিটেলার অংশগ্রহণ করেন। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে মাঠে স্থানীয় এলাকার বহু ফুটবল ভক্তদের ভিড় জমাতে দেখা যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ